ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি আমাদের জন্য লজ্জার: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  3:30 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনটি আমাদের জন্য লজ্জার।’ বুধবার (২২ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আজ বাংলাদেশ এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে প্রতিবেদন দিয়েছে, সেটা পড়লেই লজ্জিত হই। তাদের রিপোর্টে এসেছে–বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের লেশমাত্র নেই। ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে এ রিপোর্টে।’ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দিকে তাকায় না–আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘তারা নিজেদের দিকে তাকায়, এ জন্যই বিশ্বজুড়ে এ রিপোর্ট তৈরি করেছে। তারা গণতন্ত্রকে তাদের রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এ জন্য তারা সারা বিশ্বে গণতন্ত্রের নেতা হিসেবে কাজ করছে।’ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সে লক্ষ্যে তারা গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে। মানুষের ন্যূনতম অধিকার কেড়ে নেয়া হয়েছে।’ আওয়ামী লীগ কথায় কথায় সংবিধান ও গণতন্ত্রের কথা বলে উল্লেখ করে ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) দেশকে তাদের বাবার তালুকদারি মনে করে।’ গোটা দেশ কারাগারে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপির আন্দোলন শুরু হয়েছে, এ সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে যুক্ত হতে হবে। গণ-অভ্যুত্থানে সরকারকে হটাতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম