ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১

যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের সঙ্গে ইসির বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  10:46 AM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যাপ্ত বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।  এ জন্য দেশটির দুই সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার) বেলা ১১টায় নির্বাচন ভবনে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটি দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)। দুটি সংস্থাই বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে তাদের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক টিম অংশ নেবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম