ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  2:14 AM

news image

শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে টর্নেডোটি আঘাত হানে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন গভর্নর বেশিয়ার। তিনি বলেন,

আশঙ্কা করা হচ্ছে, ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। সংখ্যাটা ৭০ থেকে ১০০ হতে পারে। এটি ধ্বংসাত্মক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। গভর্নর বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বলেও জানান তিনি। শুধু কেনটাকি নয়, যুক্তরাজ্যের আরও কয়েকটি অঙ্গরাজ্য এ ঝড়ের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়ও। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে আরকানসাসে একজন নিহত হয়েছেন। এছাড়া টেনেসিতে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেনটাকিতে এ টর্নেডো আঘাত হানার আগে শুক্রবারই ইলিনয়ের কলিন্সভিল শহরে শক্তিশালী এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম। সেখানে প্রায় ১০০ কর্মী আটকা পড়েন। তবে কেউ হতাহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম