ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৬,  11:56 AM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ও বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে এই বিস্ফোরণ ঘটে। সোমবার (২৩ মার্চ) বিকেলে টেক্সাসের পোর্ট আর্থারের ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি শোধনাগারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। পরিস্থিতির কারণে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ জারি করে। টেক্সাস উপসাগরীয় উপকূল ও টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত ভ্যালেরো শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানান, শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে ও তারা নিরাপদে রয়েছেন। ঘটনাস্থলে থাকা এক বাসিন্দা ১২ নিউজকে জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অন্য বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের কম্পন অনুভব করা স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ শহর খালি করার উদ্যোগ নেয়নি। এক নারী ফেসবুকে লিখেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সরিয়ে নেওয়া উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম