ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ

যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৬,  11:13 AM

news image

যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসছেন সাবেক ওয়াল স্ট্রিট আইনজীবী জে ক্লেটন। মঙ্গলবার মার্কিন সিনেটে ৫১-৪৭ ভোটের ব্যবধানে ‘ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ডিএনআই) হিসেবে তার এই নিয়োগ চূড়ান্ত হয়।

বাজেট সংকোচন ও লাগাতার কর্মী ছাঁটাইয়ের জেরে মার্কিন গোয়েন্দা দপ্তর বর্তমানে এক কঠিন সময় পার করছে; আর ঠিক এমন সংকটময় মুহূর্তেই তিনি এর নেতৃত্ব গ্রহণ করলেন। তার পূর্বসূরি বিল পুলটে মাত্র ৪০ দিনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ব্যাপক কর্মী ছাঁটাই করেছিলেন। এর আগে জুনে পদত্যাগ করেন তুলসি গ্যাবার্ড। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ধারণা, ক্লেটন দপ্তরের পতন ঠেকানোর চেয়ে বরং চলমান সংকটেরই ব্যবস্থাপনা করবেন।

গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ পদে মনোনীত করলেও চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ ছিল। ১৫ জুলাইয়ের শুনানিতে ডেমোক্র্যাটরা ২০২০ সালের নির্বাচন ও ব্যালট জালিয়াতির ইস্যুতে তাকে তীব্র জেরার মুখে ফেলেন। তবে রিপাবলিকান নেতারা তাকে ‘যোগ্য ও প্রমাণিত নেতা’ হিসেবে সমর্থন জুগিয়েছেন।

জাতীয় নিরাপত্তায় নয়, বরং করপোরেট আইনেই নিজের ক্যারিয়ার গড়েছিলেন ১৯৬৬ সালে জন্ম নেওয়া এই কর্মকর্তা। পেন্সিলভেনিয়া ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি দুই দশকের বেশি সময় ‘সুলিভান অ্যান্ড ক্রমওয়েল’ ল ফার্মে যুক্ত ছিলেন।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ট্রাম্প প্রশাসনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি হন তিনি। আর এবার সামলাবেন দেশের শীর্ষ গুপ্তচরের ভূমিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম