ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে গুলি, নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:47 AM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন।স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। হামলার কারণও জানা যায়নি।অঙ্গরাজ্যের তদন্তকারী ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন শিক্ষক, দুজন শিক্ষার্থী। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর। বিদ্যালয়টি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেন, এ ঘটনা সম্পর্কে সরকার তথ্য সংগ্রহ করছে। এদিকে, বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।’ সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম