ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিকে এক হাত নিলেন মাহাথির মোহাম্মদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:06 AM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিকে এক হাত নিলেন মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির মোহামাদ। গত ১৪ ফেব্রুয়ারি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে (এএ) দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কড়া সমালোচনা করেছেন।  গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে তিনি বলেন, ‘আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ।’  ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ রেখেছে। এই যুদ্ধে ইতোমধ্যে ৪৮,২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।   এর আগে এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে মাহাথির বলেন, ‘আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না।’    এই পুরো বিষয়টিতে মানবসভ্যতারই ব্যর্থতা দেখছেন তিনি। তার কথা, ‘ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে… তা আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে সেই দেশগুলো, যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। আমরা দেখি, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। হ্যাঁ। সভ্যতা ব্যর্থ হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম