ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
হামে তিন মাসে সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু সারাবছর কর রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান দেশে পেট্রল-ডিজেল-অকটেনের মজুদ কত, জানালো জ্বালানি বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ দেশের বাজারে সোনার দামে বড় লাফ হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান ২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৬,  3:08 PM

news image

প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেই স্বস্তির জয় পেল বাংলাদেশ নারী দল। শারমিন আক্তারের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ফিফটি এবং নাহিদা আক্তার-রিতু মনির দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে নেপালে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল নিগার সুলতানার দল।

রোববার নেপালের মুলপানিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৫৯ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইনিংসের মূল নায়ক শারমিন আক্তার। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮ রান।

বাংলাদেশের শুরুটা ছিল মাঝারি। উদ্বোধনী জুটি তিন ওভারে যোগ করে ২৬ রান। চারটি চারে ৮ বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। আন্তর্জাতিক অভিষেকে জুয়ায়রিয়া ফেরদৌস করেন ২৩ বলে ১৭ রান। অধিনায়ক নিগার সুলতানা ফেরেন মাত্র ৫ বলে ২ রান করে। যুক্তরাষ্ট্রের মিডিয়াম পেসার মাহি মাধাবান ও ইসা ভাগেলা চেপে ধরলে ১০ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান দাঁড়ায় ৬৮।

চতুর্থ উইকেটে শারমিন ও সোবহানা মোস্তারি ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে এগিয়ে নেন। ২৯ বলে ৩২ রান করে আউট হন সোবহানা। শারমিন ফিফটি পূর্ণ করেন ৩২ বলে। শেষ দিকে স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। শেষ ৭ ওভারে ৭৭ রান যোগ করে বাংলাদেশ।

১৫৯ রানের লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রও লড়াই জমিয়ে তোলে। উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। লেগ স্পিনার রাবেয়া খানের বলে দিশা ধিংরা (২৩) বোল্ড হলে ভাঙে জুটি। এরপর অভিজ্ঞ রিতু মনি দুই ওভারের মধ্যে তুলে নেন তিন উইকেট, যার মধ্যে ছিল ৩৬ রান করা চেতনা পাগিডিয়ালার উইকেট।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে নিয়ে নেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার এক ওভারেই নেন তিন উইকেট। সাতে নেমে ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলা রিতু সিংকেও থামান নাহিদা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্র।

নাহিদা আক্তার ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন—আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় চার উইকেট শিকার। রিতু মনি নেন তিন উইকেট। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম