ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

যুক্তরাষ্ট্রকে রুখতে আরও আগ্রাসী হতে চায় উত্তর কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২৩,  12:36 PM

news image

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে রুখতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন আরও আগ্রাসী ও বাস্তব আচরণ করার আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় সামরিক কমিশনের সাথে বৈঠকে কিম এই আহ্বান জানান। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের উস্কানি ও পুতুল-বিশ্বাসঘাতক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রতিরোধ গড়তে আরও আগ্রাসী হওয়ার আহ্বান জানিয়েছেন কিম। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক সামরিক মহড়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিম। তিনি এসময় শক্তিশালী বাস্তব অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়েছে। এসময় যুদ্ধের প্রস্তুতি আরও বাড়ানোর আদেশও দিয়েছেন কিম। সামরিক কাজের গতিও বাড়াতে বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাগর ও আকাশ পথে বার্ষিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।  উত্তর কোরিয়াও সাম্প্রতিক সপ্তাহগুলো বেশকিছু সামরিক কার্যক্রম পরিচালনা করেছে। বেশ কয়েকটি নতুন ও ছোট পরমাণু অস্ত্রও উন্মোচন করেছে পিয়ংইয়ং। পানির নীচ থেকে পরমাণু আক্রমণে সক্ষম ড্রোনের পরীক্ষাও চালিয়েছে কিমের দেশ। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম