ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২৫,  7:51 PM

news image

ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন। শনিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই হুমকি দেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ইইউ’র নির্বাহী শাখার প্রধান ভন ডের লেইন এক বিবৃতিতে বলেছেন, “ইইউ ১ আগস্টের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। বিশ্বের খুব কম অর্থনীতিই ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ততা এবং ন্যায্য বাণিজ্য অনুশীলনের সাথে মেলে।” যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি বলেন, “প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণসহ, ইইউ’র স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।” সূত্র: ডয়েচে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম