ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

যুক্তরাষ্ট্রকে আর দোষ দিতে চান না ইমরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  8:33 PM

news image

পাকিস্তানের পার্লামেন্টে চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকে পিটিআই প্রধান ইমরান তার সরকারের ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন।ডন নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আর অভিযুক্ত করবেন না বলে নিজেই জানিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, গত এপ্রিলে তার সরকারকে ক্ষমতা থেকে অপসারণের জন্য মার্কিন প্রশাসনকে আর ‘দোষারোপ’ করেন না তিনি। ইমরান খানের গতকাল রবিবারের এই মন্তব্য অনেকের কাছেই বেশ আশ্চর্যজনক বলে মনে হয়েছে। কারণ, পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর থেকে ইমরান ধারাবাহিকভাবে এই প্রচার চালিয়েছেন যে, বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। পৃথক বক্তৃতায় ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটিতে স্বচ্ছ নির্বাচন আয়োজনের ‘অনুমতি না দিয়ে’ মাতৃভূমিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। পিটিআই-এর কাছে পরাজয়ের ভয়ে নওয়াজের ছোট ভাই শেহবাজ নির্বাচনে যাচ্ছেন না। ইমরান খান আরো বলেছেন, সমগ্র পাকিস্তানির জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হলো- সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত একজন ব্যক্তি পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যার মধ্যে দেশের নতুন সেনাপ্রধানের নিয়োগও রয়েছে। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, পিটিআই সরকারকে ক্ষমতা থেকে অপসারণের জন্য মার্কিন প্রশাসনকে তিনি আর দায়ী মনে করেন না। ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান বলেও জানিয়েছেন ইমরান। সূত্র: দ্য ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম