ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  1:04 PM

news image

পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (২৮ জুলাই) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানান, সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। তারিক মাহমুদ জানান, সফর শেষে স্পিকারের আগামী ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের এ কর্মকর্তা জানান,

সফরকালে স্পিকার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া সিপিএর বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে। তিনি আরও জানান, যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন উইমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএসের সঙ্গে কয়েকটি বৈঠকে অংশ নিতে ৬ আগস্ট স্পিকার নিউইয়র্কের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম