ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘৃণার রেকর্ডসংখ্যক অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  12:16 PM

news image

যুক্তরাজ্যে ক্রমেই বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। দেশটিতে গত বছর মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলা ৭৩ শতাংশ বেড়েছে। দেশটিতে ইসলামবিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি সংস্থা গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।  স্বেচ্ছাসেবী সংগঠন ‘টেল মামা’‑এর বরাত দিয়ে বিবিসি জানায়, গত বছর যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত ঘটনা সম্পর্কিত ৬ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছে। এটি দুই বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থাটির প্রধান ইমান আত্তা বলেছেন, যুক্তরাজ্য মুসলিমদের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়। ২০১২ সালে টেল মামা গঠিত হয়। সংস্থাটি ইসলাম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মুসলিম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনায় নারীদের তুলনায় পুরষেরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানেরা সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের সমর্থক–এমন ধারণা বাড়ছে। এর কারণ হিসেবে ইসরায়েল‑গাজা যুদ্ধের প্রতিক্রিয়ার কথা বলছে। ইমান আত্তা আরও বলেন, ইসলামবিদ্বেষী ঘৃণার এই বৃদ্ধি অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। ২০১২ সালে কাজ শুরুর পর থেকে আমরা এবারই সবচেয়ে বেশিসংখ্যক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারা এ ধরনের বিষয়কে উদ্বেগজনক বলে মনে করে। একই সঙ্গে মুসলিম‑বিদ্বেষসহ যেকোনো ধরনের বর্ণবাদী আচরণ বা ঘটনা যেখানেই ঘটুক, তা প্রতিহতে কাজ করা হবে বলেও জানায়। টেল মামার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাজ্যে মুসলিম‑বিদ্বেষপ্রসূত ঘটনার অভিযোগ পাওয়া গেছে মোট ৬ হাজার ৩১৩টি। আগের বছরের তুলনায় যা ৪৩ শতাংশ বেশি। এসব অভিযোগের মধ্যে ৫৮৩৭টি ঘটনা সংস্থাটির তদন্তেও সত্য বলে প্রতিয়মান হয়েছে। এ অভীযোগের সংখ্যা দুই বছর আগের তুলনায় ৭২ শতাংশ বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম