ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

যুক্তরাজ্যের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২২,  10:23 AM

news image

একসঙ্গে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী জাভিদ জারিফ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তারা পদত্যাগপত্র জমা দেন। এতে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি ও আল–জাজিরার। বিবিসি জানিয়েছে, ঋষি সুনাক তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘সরকারি পদ ছেড়ে দেওয়ায় আমি মর্মাহত। কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।’ ঋষি সুনাক আরও লিখেছেন, ‘জনগণ ন্যায়সঙ্গতভাবে আশা করে সঠিকভাবে,দক্ষতার সঙ্গে ও গুরুত্ব সহকারে সরকার পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি যে,

এসব মানদণ্ডের জন্য লড়াই করা জরুরি। আর এজন্যই আমি পদত্যাগ করেছি।’ অন্যদিকে সাজিদ জাভিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর তাঁর আস্থা নেই। তিনি আর বিশ্বাস করেন না যে, একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে জাতীয় স্বার্থ রক্ষার সক্ষমতা বরিস জনসনের রয়েছে। তাই তিনি আর জনসনের সরকারে থাকতে চান না।  অর্থমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগের পর নাদিম জাহাভিকে বাছাই করা হয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বরিসের চিফ অব স্টাফ স্টিভ বারক্লেকে নিয়োগ দেয়া হয়েছে।   নানা বিতর্কে জড়ানোয় বরিস জনসনের নেতৃত্ব নিয়ে তার নিজ দল ও বাইরেও রয়েছে অসন্তোষ। করোনা বিধি লঙ্ঘন করে একাধিক পার্টির আয়োজন করায় ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছিলেন বরিস। পদত্যাগে চাপে থাকলেও পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উতরে যান তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম