ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

যা বলেছি, রাগের মাথায় বলেছি: মৌসুমী

#

বিনোদন প্রতিবেদক

১৪ জুন, ২০২২,  2:01 PM

news image

ডিপজলের ছেলের বিয়েতে চড় ও পিস্তল ঘটনা এখন গড়িয়েছে পরিবারের অন্দর মহল পর্যন্ত। গত শুক্রবার থেকেই সানী-মৌসুমী-জায়েদ ইস্যু এখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা। সেই সঙ্গে বেরিয়ে আসছে জানা-অজানা অনেক তথ্য। এই ঘটনায় গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানী-মৌসুমী দম্পতি সন্তান ফারদিন এহসান স্বাধীন। মা (মৌসুমী) বাবার (ওমর সানী) বিপরীতে কথা বলেছেন জানতে চাইলে গণমাধ্যমকে ফারদিন বলেন, ‘আমি এ বিষয়ে মায়ের সাথে কথা বলেছি, মা বলেছে, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী এটা ডিরেক্ট বলি নাই। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’ ফারদিন বলেন, ‘আমার আম্মাকে (মৌসুমী) জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম মা, তুমি যে অডিও বাইটের প্রথমে ও শেষে কী বললে? জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। (কারণ, সিচুয়েশনটা আগলি না।) এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না। চলচ্চিত্রে সিনিয়ররা আছেন তারাই বিষয়টি সমাধান করতে পারেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম