ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যার বায়োপিকে দেখা যাবে নোরা ফাতেহিকে

#

বিনোদন ডেস্ক

০১ জুন, ২০২৩,  10:52 AM

news image

বিটাউনে ইতোমধ্যেই নাচ দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি। আইটেম সংয়ের জন্য বলিউড নির্মাতার পছন্দের তালিকায় তিনিই প্রথম। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান বলে জানিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ষাট-সত্তরের দশকে বলিউডে আইটেম গানে নিজেকে অদ্বিতীয় করে তুলেছিলেন হেলেন। ইতোমধ্যে তার একাধিক গানের রিমেকে নাচ করে নজর কেড়েছেন নোরা। এ প্রসঙ্গে নোরা বলেন, আমি ওনার নাচের ভিডিওগুলো নিয়ে চর্চা করেছি। ওনার শারীরিক অঙ্গভঙ্গি, অভিব্যক্তি, সবকিছু ভালোভাবে লক্ষ্য করে রপ্ত করার চেষ্টা করেছি। হেলেনের গানের নাচ করার সুযোগ পেয়েই ব্যাপক উৎসাহিত নোরা। তার বায়োপিকে অভিনয় করতে পারা অত্যন্ত সম্মানের বলেই মনে করছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম