ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

যারা টিকা নেননি তাদের জন্য ​ওমিক্রন বিপজ্জনক: ডব্লিউএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২২,  10:34 AM

news image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি ডেল্টা ধরনের চেয়ে কম হলেও, যারা টিকা নেননি তাদের জন্য এ ভাইরাস বিপজ্জনক। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুয়েস বলেন, 'এই ভাইরাসকে আমরা মুক্তভাবে চলার সুযোগ দিতে পারি না, যখন বিশেষ করে এখনও বিশ্বের অনেক মানুষ টিকা পায়নি।' সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খবর রয়টার্সের। গেব্রিসুয়েস বলেন, '৯০টির বেশি দেশ এখনও তাদের জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য পূরণ করতে পারেনি। আফ্রিকার ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও এক ডোজ টিকাও পায়নি।' মঙ্গলবার ডব্লিউএইচও সাপ্তাহিক প্রতিবেদনে জানায়, ৯ জানুয়ারি থেকে পরের সপ্তাহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ শতাংশ বা দেড় কোটি বেড়েছে, যা এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, 'ওমিক্রনের মাধ্যমে সংক্রমণের এই ব্যাপক বৃদ্ধি হচ্ছে, যেটা ধারাবাহিকভাবে প্রায় সব দেশেই ডেল্টা ধরনের জায়গা নিয়ে নিচ্ছে।' তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই টিকা পাননি। সংক্রমণ কমিয়ে আনা সম্ভব না হলে ভবিষ্যতে ওমিক্রনের চেয়েও সংক্রামক এবং আরও ভয়াবহ নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম