ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৪,  1:54 PM

news image

-হেলিকপ্টার থেকে গুলি

যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী। বলা যায় আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী। বুধবার (১৪ আগস্ট) কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলির বিষয়ে রিট শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট আরও বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধার্য করেছেন আদালত। এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করলে শুনানি শোনার জন্যে আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। রিটে নিহত ৯ শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোন শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে।  অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গত ১ আগস্ট বিভিন্ন পত্র-পত্রিকার অংশ-বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন। ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে, তারা শুনানি গ্রহন করতে অস্বীকৃতি জানান। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিৎ। পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি। যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম