ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

যানবাহনের চাপ নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  5:37 PM

news image

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের ব্যস্ততম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া। প্রতিবছর ঈদের সময় এই নৌরুটে যানবহনের চাপ বাড়ায় ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো। ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ফেরিঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কমেছে কয়েক গুণ।

বুধবার (৬ জুলাই) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে যাত্রীবাহী পরিবহনের তেমন চাপ দেখা যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন বলেন, এই নৌরুটে ২১টি ফেরি রয়েছে। যানবাহনের বাড়তি চাপ না থাকায় দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। তবে ১৯টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ২০টির মতো পণ্যবাহী ট্রাক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম