ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

যানজটে নাকাল রাজধানীবাসী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২২,  11:56 AM

news image

ছবি : সংগৃহীত
প্রায় এক মাস ধরেই যানজটের যন্ত্রণায় ভুগছে রাজধানীবাসী। দিন যতো যাচ্ছে, যানজটের পরিমাণও বাড়ছে। এর মধ্যে রোববার রমজানের প্রথম ইফতারের সময় ভয়ংকর যানজটের দৃশ্য দেখেছে নগরবাসী। যানজটের কারণে অনেককেই রাস্তায় ইফতার করতে দেখা গেছে। আজ সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী। রাস্তায় বাস ৫ মিনিট চললেও, যানজটের কারণে দাঁড়িয়ে থাকছে ৩০-৪৫ মিনিট। আবার কোনো যায়গায় ঘণ্টা পার হয়ে গেলেও গাড়ি আগানোর কোনো লক্ষণ নেই। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকার পর এক সময় বিরক্ত হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন মানুষ। সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা ঘুরে যানজটের এ চিত্র দেখা যায়।

আজ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকার যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার পর হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। যা এখনও রয়েছে। সদরঘাট থেকে উত্তরাগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের যাত্রী মো. আজিজুল বলেন, প্রতিদিন সদরঘাট থেকে উত্তরায় অফিস করতে যাই। গত কয়েকটি দিন যানজটের অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। অফিসে যাওয়ার সময় এক যুদ্ধ, আর ফেরার পথে আরেক যুদ্ধ। প্রগতি সরণির দিয়ে চলাচল করা অনাবিল পরিবহনের চালক সাইফুল হোসেন বলেন, রিকশা, সিএনজি, মোটরসাইকেল ও প্রাইভেটকারেই রাস্তা বন্ধ হয়ে থাকে। আমরা বাস চালাব কোথায়। সারাদিন এভাবে যানজট লেগেই থাকে। এখন ইফতারির সময় তো আরও ভয়াবহ অবস্থা হয় যানজটের। যানজটের নিয়ে বাড্ডা এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. কালাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকেই ভয়াবহ যানজটের শুরু হয়েছে। এখন আবার রমজান শুরু হয়েছে। সকালে ও ইফতারের আগে প্রচুর যানজটের সৃষ্টি হয়। কারণ এই দুটি সময়ে একসঙ্গে অনেক মানুষ বের হয়। তবে সর্বাত্মক চেষ্টা করি যানজট নিয়ন্ত্রণে রাখতে। এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে। ওইসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই। -সূত্র : ঢাকা পোষ্ট 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম