ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

যানজটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  3:09 PM

news image

একদিকে গরমের তাপদাহ। অন্যদিকে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে কারও কারও লাগছে কয়েকগুণ বেশি সময়। আবার কেউ কেউ যানজটের সময়মতো পৌঁছাতে পারেননি অফিসে। মাথার উপর চৈত্রের খা খা রোদ। তার মধ্যেই গাদাগাদি করে গণপরিবহনে চড়ে রাজধানীতে কেউ বের হয়েছেন অফিসে, কেউবা অন্য গন্তব্যে। কিন্তু যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকছে বাস। তাই দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। তীব্র গরমে রোজা রেখে দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ নগরবাসী। ‌

পল্টন থেকে শাহবাগ আসতেই লেগে যাচ্ছে দেড় ঘণ্টা। যাত্রীরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকছে বাস। রাস্তার কোনো ব্যবস্থাপনা নেই। যেখানে সেখানে কাজ চলছে। যানজটের কারণে কাজের সময় রাস্তাতেই চলে যাচ্ছে। আমাদের সময়ের যেন কোনো মূল্যই নেই। জ্যামের কারণে অফিসে পৌঁছাতে ২ থেকে ৩ ঘণ্টা দেরি হয়ে যায় অনেকের। এক যাত্রী বলেন, ভাড়া দিয়ে দিয়েছি। কিন্তু তীব্র যানজটের কারণে অতীষ্ঠ হয়ে এক মাইল আগেই নেমে গেছি। বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে। শুধু যাত্রী নয়, ভুক্তভোগী চালকরাও। জ্যামের কবলে পড়ে ট্রিপের সংখ্যা কমে যাওয়া আর জ্বালানির অপচয় হওয়ার হিসাব মিলাতে পারছেন না তারা। চালকরা বলেন, সময় অপচয় হচ্ছে। ঠিকঠাক মতো ট্রিপ মারতে পারছি না। তেল- গ্যাস বেশি লাগছে। যাত্রীদের সময়ও অপচয় হচ্ছে। সব মিলিয়ে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পাশাপাশি নানা উন্নয়ন কাজের কারণে রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। তাই বিশেষ পরিকল্পনার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি চান যাত্রীরা। রাজধানীর ৫০ শতাংশ রাস্তাই ব্যক্তিগত গাড়ির দখলে, যা দিয়ে যাতায়াত করছেন মাত্র ১২ শতাংশ যাত্রী। তাই তীব্র যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম