ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

যাত্রীবাহী ট্রেনে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ১ নারী আটক

#

আবুল হোসেন বাবলু

২০ মার্চ, ২০২২,  12:16 PM

news image

দিনাজপুর জেলার ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে যাত্রীবাহী ট্রেন তল্লাশি করে ৩৫০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের গোয়েন্দা তথ্য মতে জানা যায় যে, ট্রেনে কিছু মাদক ব্যবসায়ী মাদক পরিবহণের জন্য যাত্রীবাহী ট্রেন ব্যবহার করে মাদক পাচার করছে।

এমন তথ্যের ভিত্তিতে গতকাল ১৯ মার্চ র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি অভিযান চালায়। এ সময়  ৩৫০ গ্রাম হেরোইনসহ রাজশাহী জেলার বাসিন্দা মোছাঃ নিলুফা বেগম (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিলুফা বেগম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম