ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যান উল্টে ১১ শ্রমিক আহত

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  10:48 AM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে কাজলায় পিকআপ ভ্যান উল্টে ১১ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারী)  সকালে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।  আহতরা হলেন ইউসুফ, রাসেল, রায়হান তালুকদার, কাওছার, আকাশ, আলিম, নুরুল ইসলাম, রাজু, রাজন,ও আব্দুল হাকিম। তারা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।  আহতরা জানিয়েছেন, তারা (শ্রমিকরা) ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে মেশিনারিজ যন্ত্রপাতি পিকআপ বোঝাই করে ঢাকার নবাবপুরের আরেকটি গোডাউনে নিয়ে যাচ্ছিলেন। পিকআপটি কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালের কাছে পৌছালে সেখানে কোন গর্তে বা স্পিরিট ব্রেকার দেখে হঠাৎ ব্রেক করতেই একদিকে কাথ হয়ে উল্টে পড়ে যায়। সে সময়ে ঘন কুয়াশায় ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি বলেন, একটি মালবাহী পিকআপ ভ্যান উল্টে পড়ে যায়। এতে ঐ গাড়িটিতে থাকা শ্রমিকরা আহত হয়। তারা চিকৎসার জন্য ঢামেক হাসপাতালে গিয়েছে।  ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতরা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর, বাকিরা শঙ্কা মুক্ত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম