ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  4:33 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম