ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

যাত্রাবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  12:29 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে ফারজানা আক্তার (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। যাত্রাবাড়ীর কোনাপাড়া মালিবাড়ী এলাকায় পরিবারসহ থাকেন। জানা গেছে, নিহতের বাবা নুর উদ্দিন কাঁচামালের ব্যবসায়ী এবং তার মা রাবেয়া পোশাকশ্রমিক। মঙ্গলবার মেয়েকে রেখে তারা কাজে যান। রাতে রাবেয়া বাসায় এসে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়েকে সিলিংফ্যানের রডের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ফাজানাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় মাদরাসায় পড়াশোনা করতেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম