ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৩,  12:02 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এর নিচে চাপা পড়ে জাহিদ মোল্লা (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।  যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। এরপর ভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে নিহত হন জাহিদ নামের ওই ব্যক্তি। খবর পেয়ে গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  তিনি আরও জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচাতো ভাই সিহাব মোল্লা জানান, জাহিদ মোল্লার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত মোস্তফা মোল্লা। পেশায় রংমিস্ত্রী জাহিদ চট্টগ্রামে কাজ শেষে করে সকালেই ঢাকায় আসেন। এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম