ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৪,  4:51 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিকশার যাত্রী দিদার এলাহী (৩৪) ও নিহত রিকশাচালকের নাম জানা যায়নি। দিদার গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে ও ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, সকালে একটি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে এর চালক ও যাত্রী দুজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম