ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হলো নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

যাঁরা আওয়ামী লীগ করতেন, ভুল নিশ্চয় ভেঙেছে: সালাহউদ্দিন আহমদ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৬,  5:04 PM

news image

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এখনও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন-এটাই প্রত্যাশা। সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে— আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা। ধর্মের উছিলায় একটি দল ভোট চায় মন্তব্য করে এরপর বিএনপির এ নেতা বলেন, কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেন সবাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম