ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

যশোর বোর্ডে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  2:52 AM

news image

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী আগামী শনিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে, দিন সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের স্থানে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। এজন্য শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, রুটিন অনুযায়ী এদিন একই বিষয়ের সৃজনশীল পরীক্ষা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’ আন্তশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে স্থগিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নপত্রের এমন ত্রুটির ক্ষেত্রে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোন গাফিলতি দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত হয়েছে, সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত করবে। ’এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন। যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২৭ জন কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম