ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

যশোর বোর্ডের স্থগিত এসএসসি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২,  8:37 PM

news image

ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয়পত্রের শুধুমাত্র সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রথমপত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়। এসব ঘটনার প্রেক্ষিতে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম