ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ সহপাঠী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২২,  11:18 AM

news image

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন সহপাঠী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহত সালমানের কাকা রনি হোসেন বলেন, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটাএলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পরিবহন (বাস-ট্রাক নিশ্চিত নয়) সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়। যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাইনি। এদিকে, দুর্ঘটনায় তিন সহপাঠী নিহতের খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে স্বজনদের শান্ত্বনা দিতে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি নিহতের স্বজনদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম