ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৬,  11:21 AM

news image

যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান জনি (২৩)। নিহত রাকিবের মামা ফারুক হোসেন বলেন, রোববার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলে বন্ধু জনিকে নিয়ে রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান রাকিব। সেখান থেকে ফেরার পথে খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমড়াগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। তিনি আরও বলেন, স্থানীয়রা রাকিব ও জনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম