ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

যশোরে বাবার ট্রলিচাপায় মেয়েসহ দুই শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুলাই, ২০২২,  6:13 PM

news image

যশোর সদরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে মেয়েসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সকালে সাড়ে ৬টার দিকে নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে নাহিয়া (৪) এবং জামাল হোসেনের ছেলে আবু হুরাইরা বাঁধন (২)। স্থানীয়রা জানান, সকালে কামাল হোসেন কাজের জন্য নিজ বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হচ্ছিলেন। তিনি বাড়ির সামনের রাস্তায় গিয়ে ট্রলি পেছনে দিতে গেলে শিশু দুটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নাহিয়া কামাল হোসেনের মেয়ে এবং বাঁধন তার ভাইয়ের ছেলে। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিশু দুটির মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। এদিকে গতকাল শনিবার (১৬ জুলাই) দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। এ ছাড়া আহত হন ৩৪ জন। এর মধ্যে মানুষের হৃদয়কে নাড়া দেয়া মতো দুর্ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশালে। ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক মেয়ে। তবে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর মৃত্যু হলেও দুর্ঘটনার সময় পেট ফেটে বিপজ্জনকভাবে জন্ম নেয় এক কন্যা শিশু। শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। এক্সরে করার পর শিশুটির ডান হাতের দুটি অংশে ভাঙা দেখা গেছে। শিশুটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির মেডিকেল অফিসার আরিফ আল নূর বলেন, আমরা বাচ্চাটির অবস্থা ভালো পেয়েছি। পরে এক্সরে করার পর ডান হাতের দুটি অংশে ভাঙা দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম