ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ গ্রহণ

যশোরে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

#

২০ নভেম্বর, ২০২১,  2:49 PM

news image

যশোরের শার্শা উপজেলার বাড়আঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় আহত মোস্তাক ধাবক (৪২) মারা গেছেন। শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু, সড়ক অবরোধ শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর পাওয়ার পর শনিবার (২০ নভেম্বর) সকালে বাগআঁচড়ায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা জানান, বাগআঁচড়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১৬ মে রাত ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক আব্দুল খালেক ধাবক, তার ছেলে মোস্তাক ধাবক ও সাজ্জাদুল ধাবককে কুপিয়ে জখম করে নৌকা প্রতীকের সমর্থকরা। ওই রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মোস্তাক ধাবক মারা যান। এ খবর এলাকায় পৌঁছানোর পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাগআঁচড়া বাজারে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, মোস্তাক ধাবকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মোস্তাকের মৃত্যুতে স্থানীয়রা বিক্ষুব্ধ হলেও তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম