ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২২,  11:54 AM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ফের বেড়েই চলছে। ইতোমধ্যে পানি বৃদ্ধির কারণে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী চরাঞ্চল। বুধবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। হঠাৎ করে আবারও নদীর পানি বাড়ায় দুশ্চিন্তায় রয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, প্রথম ও দ্বিতীয় দফা পানি বৃদ্ধির পর তৃতীয় দফা পানি বৃদ্ধিতে চরে রোপণ করা পাট ও আমন ধানের বীজতলা নিয়ে চিন্তিত কৃষকরা। এ ছাড়া এনায়েতপুরের জালালপুর ও পাকরতলায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে প্রতিদিনই ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে পানি বৃদ্ধির কারণে জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩৮ ইউনিয়নের প্রায় ৮ হাজার ৪০০ পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। গত ২৩ জুলাই থেকে যমুনা নদীতে তৃতীয় দফা পানি বাড়তে শুরু করে। টানা এক সপ্তাহ পানি বেড়ে গত শুক্রবার সকাল থেকে কমতে শুরু করে। তবে রোববার (৩১ জুলাই) বিকেল থেকে আবারও যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় কাজীপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৭ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। পানি বাড়ার কারণে জেলায় বন্যার সকর্তবার্তা জারি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম