ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

যমুনার পানি বাড়ায় বিভিন্ন স্থানে তীব্র ভাঙন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২২,  12:06 PM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে শাহজাদপুর, কাজিপুর এবং চৌহালি উপজেলার নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে বাঁধ নির্মাণ কাজ শুরু না করায় এ ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাহাড়ি ঢল আর উজান থেকে বয়ে আসা পানিতে সিরাজগঞ্জে যমুনার পানি গত কয়েকদিন ধরে বাড়ছে। এতে শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন অনেকেই। আবার কেউ কেউ আতংকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। ছেলে সন্তান আর বয়স্কদের নিয়ে ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। এদিকে ভাঙন রোধে ইতোমধ্যে এখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রায় সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। কিন্তু মার্চ মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার পেলেও এখনো স্থায়ী বাঁধের কাজ শুরু করেনি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর উদাসীনতার কারণে দেখা দিয়েছে এ ভাঙন। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শফিকুল ইসলাম জানান, নদীর ডান তীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীতে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত কয়েকদিনের ভাঙনে জেলার শাহজাদপুর এবং চৌহালি উপজেলার অর্ধশত বাড়িঘর ছাড়াও ফসলি অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম