ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২২,  11:51 AM

news image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হচ্ছে। গত ৫দিনে ৮৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে যমুনায়। তবে এই ধাপে বন্যার আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় কাজীপুর পয়েন্টে ২৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পানি বৃদ্ধি পেলেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন শেখ। চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। পানি বাড়ার কারণে জেলায় বন্যার সকর্তবার্তা জারি করে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির কারণে জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় বন্যা দেখা দেয়। বন্যায় ৫টি উপজেলার ৩৮ ইউনিয়নের আট হাজার ৪০০ পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। গত ২৩ জুলাই থেকে যমুনা নদীতে তৃতীয় দফা পানি বাড়তে শুরু করে। টানা এক সপ্তাহ পানি বেড়ে গত শুক্রবার সকাল থেকে কমতে শুরু করে। গত রোববার (৩১ জুলাই) বিকেল থেকে আবারও যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনায় দ্রুতগতিতে পানি বাড়ছে। পানি বাড়লেও আপাতত বন্যার কোনো পূর্বাভাস আমাদের কাছে নেই। বৃষ্টি কমলে পানিও কমে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম