ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

যন্ত্রণামুক্তি পেতে ছুরিকাঁচির নিচে ব্রাজিলের রিচার্লিসন

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩,  10:39 AM

news image

কিছু সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন রিচার্লিসন। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড নিজেই জানিয়েছেন, খুব শিগগির পেলভিক অস্ত্রোপচার করা হবে তার। চলতি মৌসুমে শুরু থেকে ছন্দ পেতে লড়ছেন রিচার্লিসন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন স্রেফ দুবার। প্রিমিয়ার লিগে গত সোমবার টটেনহ্যামের চেলসির বিপক্ষে ম্যাচের পুরোটা বেঞ্চে বসেই কাটান রিশার্লিসন। তার দল হেরে যায় ৪-১ গোলে। চেলসি ম্যাচের পর ইএসপিএন ব্রাজিলের সঙ্গে আলাপচারিতায় রিশার্লিসন বলেন, অনেকটা সময় ধরেই চোট নিয়ে ভুগছেন তিনি। তিনি জানান, গত কয়েকটা মাস আমার জন্য সহজ ছিল না। আমার স্বাস্থ্যগত সমস্যা ছিল। আমি এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং শিগগির আমার পিউবিসে অস্ত্রোপচার করা হবে। আট মাস ধরে আমি ভুগছি, লড়াই করছি আমার জাতীয় দল এবং ক্লাবের জন্য। যার ফলে নিজের যত্ন নেওয়া হচ্ছে না। চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডে রাখা হয়নি রিচার্লিসনকে। কাতার বিশ্বকাপ খেলা এই ফুটবলার মনে করেন, ছন্দহীনতার কারণেই তাকে বিবেচনা করেননি কোচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম