ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

যত দ্রুত সম্ভব জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে: আমীর খসরু

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  3:28 PM

news image

অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, দেশে এখন কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন কিংবা শিক্ষাঙ্গন সবখানেই জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে। নির্বাচিত সরকার ছাড়া টানা ১৫ মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে। বর্তমান সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই, কারণ তাদের ম্যান্ডেট নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যত দ্রুত সম্ভব জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচিত সরকার না থাকায় রাষ্ট্রের সবখাতে চাপ সৃষ্টি হয়েছে। যাদের পদত্যাগ করার কথা, তারাও এখনও পদে বহাল আছেন, যা প্রশাসনিক জটিলতা বাড়াচ্ছে। আমীর খসরু বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলে দিতে পারে। এ ছাড়া সরকারের ভেতরের কিছু ব্যক্তি নিয়োগ ও পদায়নে প্রভাব খাটাচ্ছেন, যা নিরপেক্ষতার পরিবেশ নষ্ট করছে। এসব ব্যক্তির উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারবে না। আমীর খসরু বলেন, বর্তমান সরকারের উচিত এখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া। দৈনন্দিন প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন, না হলে জনমনে প্রশ্ন উঠবে। তিনি জানান, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করছে। দলটি বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনে বিশ্বাসী। জনগণের কাছে গিয়ে ইশতেহার ও দাবি তুলে ধরাই এখন বিএনপির লক্ষ্য। আমীর খসরু বলেন, সরকারের ভেতরের কিছু লোকের কারণে যদি পরিস্থিতি বিঘ্নিত হয়, তবে সেটি সরকারেরই সম্মানহানি ঘটাবে। তাই অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষভাবে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিএনপি বিদেশি হস্তক্ষেপের বিরোধী জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম