ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারে বছরে মৃত্যু ১২ লাখের বেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  2:25 PM

news image

অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে তৈরি হওয়া অ্যান্টিব্যাকটেরিয়ার সংক্রমণে ২০১৯ সালে বিশ্বজুড়ে ১২ লাখের বেশি মানুষ মারা গেছে। এই সংখ্যা বছরে ম্যালেরিয়া কিংবা এইডসে মৃত্যুর চেয়েও বেশি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ায় দরিদ্র দেশগুলোর জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যদিও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই হুমকি। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট সংক্রমণ থেকে সুরক্ষা পেতে নতুন ওষুধের জন্য বিনিয়োগ জরুরি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সেই সঙ্গে বর্তমান ওষুধগুলোকে আরও বিচক্ষণতার সঙ্গে ব্যবহারে পরামর্শ দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে সামান্য অসুস্থতায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এর অতিরিক্ত ব্যবহারে গুরুতর সংক্রমণের বিরুদ্ধে ওষুধের কার্যকারিতাও কমে যাচ্ছে। এর আগে মানুষ যেসব সংক্রমণ থেকে চিকিৎসায় সেরে উঠত, এখন সাধারণ সংক্রমণেও মৃত্যু হচ্ছে মানুষের। এর কারণ সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো দিন দিন চিকিৎসার বাইরে চলে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম