ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

যতই বাধা আসুক আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  1:21 PM

news image

বর্তমানে বাংলাদেশে সাহিত্য চর্চায় কোনো বাধা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই বাধা আসুক আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে ‘একুশে পদক ২০২৩’ তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে গতি পায় ভাষা আন্দোলন। আর ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস পালনের দাবি তোলা হয়। বারবার আঘাত আসার পরও বাংলা আজ সগৌরবে দাঁড়িয়ে আছে। শহীদের রক্ত কখনও বৃথা যেতে পারে না।’ তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সাহিত্য চর্চায় কোনো বাধা নেই। যতই বাধা আসুক আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাবো।

শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি - সবদিক থেকে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।’এর আগে ভাষা শহীদদের স্মরণে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ বছর যারা একুশে পদক পেলেন, তারা হলেন: এ বছর যারা একুশে পদক পেলেন, তারা হলেন: ভাষা আন্দোলন ক্যাটাগরিতে খালেদা মঞ্জুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবুর রহমান; শিল্পকলা বিভাগে অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ; সংগীত বিভাগে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর); আবৃত্তি বিভাগে জয়ন্ত চট্টোপাধ্যায়; শিল্পকলায় নওয়াজিশ আলী খান; চিত্রকলা বিভাগে কনক চাঁপা চাকমা; মুক্তিযুদ্ধ বিভাগে মমতাজ উদ্দিন (মরণোত্তর); সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর); গবেষণায় ডা. মো. আব্দুল মজিদ; শিক্ষায় অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (মরণোত্তর); সমাজসেবায় সাইদুল হক ও অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর); রাজনীতিতে আখতার উদ্দিন মিয়া (মরণোত্তর); ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান এবং শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘একুশে পদক’ প্রবর্তন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ দিয়ে এ পুরস্কার দিয়ে আসছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পুরস্কারপ্রাপ্তদের দেয়া টাকার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হয়। সবশেষ গত ২০২০ সালে তা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়। গত বছর ২০২২ সালে ২৪ বিশিষ্ট ব্যক্তিকে মর্যাদাপূর্ণ এ একুশে পদক দেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম