ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:51 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫২ জন করোনা পজিটিভ রোগী। হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৬০টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ। মৃতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন (৭০), শামসুন্নাহার (৪০) এবং জামালপুর সদরের আব্দুস সামাদ (৫৫)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম