ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৬,  11:22 AM

news image

ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) সকালে ৯টায় শহরের ইটাখোলা বাইলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি এবং একটি খাবার পরিবহনকারী বগি রেখে যায় চলে যায়। একই সঙ্গে ইটাখোলা এলাকার একটি ছোট রেলের কালবাটও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনে থাকা যাত্রীরা নিরাপদে রয়েছেন। ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধার এবং রেললাইন ও সেতু মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের বিকল্প ট্রেনে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গফরগাঁওসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারেন। রেলওয়ের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম