ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মে, ২০২৬,  11:05 AM

news image

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর বয়স ৭ মাস। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত ২৮ এপ্রিল শিশুটি হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি হয়। সোমবার (৪ মে) হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, শেষ ২৮ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ২৩ শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে মোট এক হাজার ৬৯ জন শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে ২৪টি শিশু। চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬৩ শিশু। হামের প্রকোপ দেখা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম