ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১১২

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৬,  11:20 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে শিশুমৃত্যু দাঁড়ালো ৪৮ জনে। আজ সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার।তিনি জানান, শেরপুরের শ্রীবরদী এলাকার ছয় বছর বয়সী এক মেয়েশিশু রবিবার (৭ জুন) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১১২ শিশু চিকিৎসাধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম