ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

ময়মনসিংহে বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে মারামারি, বরের বাবার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২,  11:47 AM

news image

ময়মনসিংহে বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বরের বাবার মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সঙ্গে।

বাড়িতে বরযাত্রী এসে খাওয়া-দাওয়া শেষে বিয়ের পর কে বা কারা বরের জুতা লুকিয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের লোকজনের কথা কাটাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বরের বাবা রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রাত ১১টা পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম