ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে বিএনপির রোডমার্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৩,  5:34 PM

news image

ময়মনসিংহে বিএনপি রোডমার্চে অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের ধলা এলাকায় আয়োজিত সমাবেশে মিছিল ও গাড়ি বহরে দলটির নেতাকর্মীর আসছেন। সমাবেশ শেষে রোডমার্চটি ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ গিয়ে শেষ হবে। রোববার সকাল ৯টা ৪৩ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রোডমার্চের আনুষ্ঠানিকতা। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। দলীয় সূত্রে জানা যায়, বগার বাজার থেকে রোডমার্চটি কিশোরগঞ্জ বাইপাসে গিয়ে শেষ হবে। ১১৪ কিলোমিটার এ রোডমার্চে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড়, শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ ও কিশোরগঞ্জে সভা হবে। রোডমার্চের শুরুতে বগার বাজারে পথসভাটির আয়োজন করছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। রোডমার্চে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে। সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনের অংশ হিসেবে বর্তমানে রাজধানী ঢাকা ঘিরে সমাবেশ, পেশাজীবী সম্মেলন ও অঞ্চলভিত্তিক রোডমার্চ কর্মসূচি করছে বিএনপি। গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া ১৫ দিনের এ কর্মসূচি ৫ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চের মধ্য দিয়ে শেষ হবে। চট্টগ্রামে রোডমার্চ শেষে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম