ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

ময়মনসিংহে পুলিশের ওপর হামলায় ১৬৭ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২২,  10:01 AM

news image

ময়মনসিংহের গৌরীপুর থানার খোদাবক্সপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় আহত উপপরিদর্শক (এসআই) শফিক গতকাল শুক্রবার বিকেলে গৌরীপুর থানায় মামলাটি করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশের একটি দল সাদা পোশাকে পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায়।

একপর্যায়ে খোদাবক্সপুরের জুয়ার আসরে হানা দিয়ে সাত-আট জনকে আটক করে পুলিশ। এতে আটক জুয়াড়িরা চিৎকার শুরু করেন। একপর্যায়ে মাইকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়। এতে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হন। উপস্থিত জনতা সত্যমিথ্যা যাচাই না করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যেদের ওপর হামলা করে। এ সময় পুলিশ সদস্যদের আটক করে বেধড়ক মারধর ও লাঠিপেটা করা হয়। এতে ছয় পুলিশ কর্মকর্তা আহত হন। হামলার ঘটনায় আহতেরা হলেন—গৌরীপুর থানায় কর্মরত এসআই শফিক, এমদাদ ও আওলাদ এবং সহকারী উপপরিদর্শক কামরুল, মুস্তাক ও মিজান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম