ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু মন্ত্রী-প্রতিমন্ত্রী যত সুবিধা পাবেন আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি রোজায় বাজার নিয়ন্ত্রণই বড় পরীক্ষা পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

ময়মনসিংহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২,  3:18 PM

news image

ময়মনসিংহ নগরীতে পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। আজ রোববার দুপুর ২টার দিকে স্বদেশী বাজার এলাকায় সড়কের ওপর পড়ে তার মৃত্যু হয়। নিহত অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক, গবেষক ও ছড়াকার স্বপন ধরের মেয়ে। আত্মহত্যার আগে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাসও দেয় অর্কপ্রিয়া। সেখানে সে নিজের স্বাধীনতার ওপর বাবা-মা-ভাইয়ের হস্তক্ষেপের কারণে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরে। সেই ক্ষোভ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বলে সেখানে প্রকাশ করে অর্কপ্রিয়া। স্বজনরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের ভবনের ষষ্ঠতলায় অর্কপ্রিয়া ধরের খালার বাসা। গত পরশু সে এই বাসায় বেড়াতে এসেছিল। পরে সে পুলিশ লাইন্স এলাকার নিজের বাসায় চলে গিয়েছিল। আজ কখন এই ভবনে এসেছে তা জানা নেই কারও। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম