ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ময়মনসিংহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২২,  2:03 PM

news image

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাছেন আলী (৭০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ফুলপুর পৌরসভার মধ্য কাজিয়াকান্দা (সাহাপাড়া) গ্রামের বাসিন্দা ও আমুয়াকান্দা বাজারে ভাঁজাপট্টিতে বুট বাদাম ও চানাচুর বিক্রি করতেন।  জানা যায়, হাছেন বুধবার (২৫ মে) ময়মনসিংহে দোকানের মাল কিনতে গিয়েছিলেন। মালামাল নিয়ে ময়মনসিংহ ব্রিজে আসার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

পরে তাকে ব্রিজের উপর বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে পথচারীরা উঠিয়ে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারপর তার মহাজন ও ছেলেমেয়েরা বিষয়টি জানতে পারেন। এরপর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর মধ্যে তার জ্ঞান ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। হাছেনের ছেলে আশরাফ ও ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই শাহজাদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম